বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বন্যা কবলিতদের পাশে জেলা পুলিশ

ডেস্ক রিপোর্ট / ৩৬৬ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
মৌলভীবাজারে বন্যা কবলিতদের পাশে জেলা পুলিশ

মৌলভীবাজার জেলায় বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ। মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।

গতকাল শনিবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহণকারী বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাদ্য সামগ্রী, খাবার স্যালাইন, মোমবাতি, দিয়াশলাই ইত্যাদি বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় , অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল প্রমুখ।


এই বিভাগের আরো খবর