বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ

ডেস্ক রিপোর্ট / ৪০১ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ

সুনামগঞ্জে আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধের(দ্রুত বিচার) মামলায় আওয়ামীলীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করে রাতে পুলিশী হেফাজতে রাখা হয়েছিল।

শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জের ভারপ্রাÍ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার ফারহান সাদিকের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক বাদিপক্ষের শুনানি শেষে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ প্রদান করেন।

গতকাল ১৯ সেপ্টেম্বর(রোজ বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টায় সুনামগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে পুলিশের একটি দল জেলার শান্তিগঞ্জ উপজেলার নিজ হিজল বাড়ি থেকে মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ সদর থানায় নিয়ে আসা হয় এবং রাতে তিনি পুলিশ হেফাজতে ছিলেন। তিনি সুনামগঞ্জ-৩(শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসন থেকে কয়েকবার এমপি নিার্বচিত হন এবং বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তিনি দুইবার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এম এ মান্নান।

আসামি পক্ষের আইনজীবী মান্নানের বয়স ও শারিরীক বিবেচনায় হাসপাতালে পাঠানোর আবেদন করেন। এসময় আসামী পক্ষের আইনজীবী ও বাদী পক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। পরে আদালত সংশ্লিষ্ট দ্রুত বিচার আদালতে পরবর্তীতে শুনানির আদেশ দিয়ে কারাগারে প্রেরণ করেন।

বাদী পক্ষের আইনজীবী মাসুক আলম বলেন, ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতার উপর নৃশংস হামলা চালানোর নির্দেশদাতা হিসেবে এম এ মান্নানকে আসামি করে দ্রুত বিচার ট্রাইবুনালে মামলা হয়। গ্রেফতারের পর আজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আসামি পক্ষের আইনজীবী তাকে হাসপাতালে ভর্তির আবেদন করেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরবর্তীতে সংশ্লিষ্ট আদালতে শুনানির জন্য রেখে আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সুনামগঞ্জ শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ২ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় দুই নাম্বার এজাহার ভুক্ত আসামি এম এ মান্নানসহ মোট ৯৯ জনকে আসামি করা হয়। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন।


এই বিভাগের আরো খবর