বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শাবিপ্রবির প্রথম ছাত্রী হলের নবীনবরণ ও বার্ষিক ফিস্ট অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ৩২৬ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
শাবিপ্রবির প্রথম ছাত্রী হলের নবীনবরণ ও বার্ষিক ফিস্ট অনুষ্ঠিত

জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম ছাত্রী হলের নবীনবরণ ও বার্ষিক ফিস্ট উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ছাত্রীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধিতে আমরা বদ্ধপরিকর। ছাত্রীরা পড়াশোনার পাশপাশি সহশিক্ষামূলক বিভিন্ন সংগঠনেও যুক্ত হবে। এতে পাঠ্যপুস্তকের জ্ঞান ছাড়াও দক্ষতাভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবে। তোমরা বিশ্ববিদ্যালয়ের যে নিয়মকানুন আছে সেগুলো মেনে চলবে। নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করবে।’

আলোচনাসভায় প্রথম ছাত্রী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দিলারা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া ও প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান। এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, সহকারী প্রাধ্যক্ষ, প্রথম ছাত্রী হলের নবীন ও জ্যেষ্ঠ ছাত্রীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর