মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের সতর্কবার্তা

ডেস্ক / ৪৭ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
৬০ কিমি বেগে ঝড়ের আভাস

রাজধানী ঢাকাসহ দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতকং সংকেত দেখাতে বলা হয়েছে।


এই বিভাগের আরো খবর