রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

ডেস্ক / ২৩ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১ আগস্ট, ২০২৬
৬৭ হাজার শিক্ষক নিয়োগে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ

আগামী অক্টোবর মাসে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান কার্যক্রম শুরু হবে।

শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়।পরে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘‘সভাশেষে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, প্রাথমিকের জন্য সুপারিশ করা ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতাতে তা বিলম্বিত হয়েছে। আশা করি, আগামী ৩০ অক্টোবরের মধ্যে তাদের যোগদান প্রক্রিয়া শুরু হবে।’’

প্রেস বিজ্ঞপ্তিতে ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক আগামী ২৯ অক্টোবরে যোগদান করলে তাদের পদায়নের পর পেশাগত প্রশিক্ষণ করা হবে বলে জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর