মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ডেস্ক / ৩২ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
Oplus_131072

চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।মঙ্গলবার (১১ আগস্ট) সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় পাটোয়ারী বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি বাস অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক বালুবাহী ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী প্রাণ হারান এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর