বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

‘খদরে’ খাসি না পেয়ে বিয়ের আসর ছাড়া সেই জাপান প্রবাসীর বিয়ে সম্পন্ন

ডেস্ক / ৫৭ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
‘খদরে’ খাসি না পেয়ে বিয়ের আসর ছাড়া সেই জাপান প্রবাসীর বিয়ে সম্পন্ন

খাবারে ঐতিহ্যবাহী ‘খদর’-এ খাসির মাংস না থাকায় বিয়ের আসর ত্যাগ করে দেশজুড়ে তুমুল আলোচনার জন্ম দেওয়া সেই জাপান প্রবাসী জুনায়েদ মিয়ার বিয়ে অবশেষে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি নিজেই এই শুভ সংবাদ নিশ্চিত করেছেন।

পোস্টে জুনায়েদ লিখেছেন, “আলহামদুলিল্লাহ, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ সম্পন্ন হলো। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবার কাছে দোয়া ও শান্তিময়, সুখী দাম্পত্য জীবনের কামনা করছি।”এর আগে সোমবার (১৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে কনেবাড়িতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল। কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জুনায়েদ বরবেশে কনেবাড়িতে উপস্থিত হয়ে ফুল দিয়ে অভ্যর্থনা জানানোর শুরুতেই অসন্তোষ প্রকাশ করেন।

পরবর্তীতে খাবারের টেবিলে আখাউড়া অঞ্চলের ঐতিহ্যবাহী ‘খদর’-এ (বড় থালায় সাজানো রাজকীয় খাবার) খাসির মাংস অনুপস্থিত দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। খাসির মাংস ছাড়া তিনি খাবার খাবেন না এবং বিয়ে করবেন না জানিয়ে দিয়ে কনেপক্ষের বহু আকুতি-মিনতি ও উপস্থিত মুরুব্বীদের অনুরোধ উপেক্ষা করে একাই বিয়ের আসর ছেড়ে চলে যান।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক হাস্যরস ও আলোচনার সৃষ্টি হয়।


এই বিভাগের আরো খবর