চাকরি দিচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা
নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফরমে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহবান করা যাচ্ছে।
আবেদনের শর্তাবলী:
০১) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
০২) প্রার্থীকে নিম্নেবর্ণিত সংযুক্ত আবেদন ফরমে স্ব-হস্তে লিখিত আবেদন করতে হবে। স্ব-হস্ত লিখিত ব্যতীত কোন আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না।
০৩) নির্ধারিত আবেদন ফরমটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের www.forms.gov.bd ওয়েবসাইটে এবং জেলা প্রশাসক, সাতক্ষীরা এর
ওয়েবসাইট
www.satkhira.gov.bd ও জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা এর এসএ শাখা/রাজস্ব শাখা হতে বিনামূল্যে সংগ্রহ করা যাবে।
০৪) ১ হতে ৮ নং ক্রমিক পর্যন্ত সরকার কর্তৃক চাকুরির নির্ধারিত আবেদন ফরমে সভাপতি, বিভাগীয় বাছাই কমিটি, খুলনা ও বিভাগীয় কমিশনার,
খুলনা মহােদয়কে সম্বােধন করে আবেদনপত্র আগামী ৩১/০৫/২০২২ খ্রি: তারিখের মধ্যে অফিস চলাকালিন সময় জেলা প্রশাসকের কার্যালয়,
সাতক্ষীরাতে সরাসরি অথবা ডাকযােগে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযােগ্য নয়। খামের উপর মােটা অক্ষরে পদের নাম,
বিশেষ কোটা (যদি থাকে) এবং বামপার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে
০৫) ৯ নং ক্রমিকের অফিস সহায়ক পদে সরকার কর্তৃক চাকুরির নির্ধারিত আবেদন ফরমে জেলা প্রশাসক, সাতক্ষীরাকে সম্বােধন করে আগামী
৩১/০৫/২০২২ খ্রি: তারিখের মধ্যে আবেদনপত্র অফিস চলাকালিন সময়ের মধ্যে জেলা প্রশাসক, সাতক্ষীরা এর কার্যালয়ে সরাসরি অথবা ডাকযােগে পৌঁছাতে হবে।
নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযােগ্য নয়।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: কালের কন্ঠ ০৬ মে ২০২২ইং
