চাকরি দিচ্ছে মকবুল আহমদ আইডিয়াল একাডেমী
“মকবুল আহমদ আইডিয়াল একাডেমী” ডাক- সাউথ ভাদেশ্বর, উপজেলা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট এর নতুন এমপিও ভুক্ত বিদ্যালয়ের জন্য
সরকারি বিধি মোতাবেক নিম্নে উল্লেখিত শূন্য পদে একজন করে অফিস সহকারী কাম হিসাব সহকারী, অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী,
পরিচ্ছন্নতা কর্মী, নৈশ প্রহরী ও আয়া পদে নিয়োগ দেওয়া হবে। অফিস সহকারি কাম হিসাব রক্ষক পদে ১০০০/- এবং অন্যান্য পদে ৮০০/=
টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবরে আবেদন করতে হবে।
প্রধান শিক্ষক
মোবাইল নং-০১720146086
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: দৈনিক সিলেটের ডাক ২৮ ডিসেম্বর ২০২২ইং