পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্নে বর্ণিত রাজস্ব খাতভুক্ত ফরেস্টারের শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী
ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত চাকরির আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
দরখাস্ত দাখিলের নিয়মাবলি
চাকরির আবেদন ফরম বন অধিদপ্তরের ওয়েব সাইট (www.bforest.gov.bd) হতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। এ ছাড়া বন
অধিদপ্তর, আগারগাঁও, ঢাকার সংস্থাপন ইউনিট হতে অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করা যাবে। চাকরির আবেদন ফরম যথাযথভাবে পূরণ
করে প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭ এর ঠিকানায় ১৬/০৩/২০২৩ তারিখ
অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাকযোগে পৌঁছাতে হবে অথবা বন ভবন, আগারগাঁও, ঢাকার দ্বিতীয় তলায় (Level-1)-এ রক্ষিত বাক্সে
সরাসরি পৌঁছাতে হবে।
নির্ধারিত সময়ের পরে কোন আবেদন ফরম গ্রহণ করা হবে না।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সুত্র: বাংলাদেশ প্রতিদিন ১৫ ফেব্রুয়ারি ২০২৩ইং