সরকারি বিধিমোতাবেক সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১ অনুয়ায়ী আব্দুল মছব্বির একাডেমী, ডাক- শমশেরনগর,
উপজেলাঃ কমলগঞ্জ, জেলাঃ মৌলভীবাজার এর জন্য শূণ্যপদে অফিস সহায়ক (০১ জন), পরিচ্ছন্নতা কর্মী (০১ জন), নৈশ্যপ্রহরী (০১ জন)
এবং আয়া (০১ জন) আবশ্যক। উক্ত পদগুলোর জন্য শিক্ষাগত যোগ্যতা জেএসসি/জেডিসি/সমমান, বয়সসীমা অনুর্ধ্ব ৩৫ (পয়ত্রিশ) বছর।
বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনেরো) দিনের মধ্যে সোনালী ব্যাংকের যেকোন শাখা হতে আবেদনকৃত পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকার
অফেরতযোগ্য ব্যাংকড্রাফ্ট, প্রয়োজনীয় কাগজপত্র ও ছবিসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।
প্রধান শিক্ষক
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: দৈনিক জালালাবাদ ১৯ জুন ২০২৩ইং