বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

৪৬তম বিসিএস প্রিলির তারিখ ঘোষণা

ডেস্ক রিপোর্ট / ৩৬৮ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
৪৬তম বিসিএস প্রিলির তারিখ ঘোষণা

৪৬তম বিসিএস প্রিলির তারিখ ঘোষণা

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৯ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সংস্থাটির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৯ মার্চ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত হবে। দেশের আট বিভাগ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরে পিএসসির ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে, গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ কর্ম কমিশন। আবেদন চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত।পিএসসির তথ্যমতে, ৪৬তম বিসিএসে মোট পদ ৩ হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ১৬ জন। এর পরপরই সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। প্রশাসনে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে নেওয়া হবে ৬৫ জন।

৪৬তম বিসিএস প্রিলির তারিখ ঘোষণা


এই বিভাগের আরো খবর