বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

রেলওয়েতে বিশাল নিয়োগ

ডেস্ক রিপোর্ট / ৭৭১ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২০ মার্চ, ২০২৪
রেলওয়েতে বিশাল নিয়োগ

রেলওয়েতে বিশাল নিয়োগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। পৃথক চার পদে মোট ৪৯৩ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: ফিল্ড কানুনগো

পদের সংখ্যা: ৬

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ডিপ্লোমা-ইন সার্ভে সনদ থাকতে হবে।

২. পদের নাম: গার্ড গ্রেড-২

পদের সংখ্যা: ১১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)

আবেদনের যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস হতে হবে। শারীরিক উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ও সুঠাম দেহের অধিকারী হতে হবে।

৩. পদের নাম: আমিন

পদের সংখ্যা: ২২

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ডিপ্লোমা-ইন সার্ভে সনদ থাকতে হবে।

৪. পদের নাম: পয়েন্টসম্যান

পদের সংখ্যা: ৩৫১

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড ১৮)

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সুঠাম দেহের অধিকারী হতে হবে।

বয়স: প্রার্থীর বয়স ১৮ মার্চ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের

ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ৩০

বছর।

আবেদন ফি: ফিল্ড কানুনগো, গার্ড গ্রেড-২ ও আমিন পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং পয়েন্টসম্যান পদের জন্য ১১২ টাকা আবেদন করার

৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইডের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহীরা এই ওয়েসাইটের http://br.teletalk.com.bd মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: ২১ এপ্রিল ২০২৪ পর্যন্ত।


এই বিভাগের আরো খবর