বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চাকরি

ডেস্ক রিপোর্ট / ৮২৬ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চাকরি

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চাকরি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পৃথক চারটি শূন্য পদে ১৬ জনকে নিয়োগ দেবে মন্ত্রণালয়টি।

পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা: ০২ টি

বেতন: ১১,০০০-‍২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

পদের নাম: কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা: ০১টি

বেতন: ১১,০০০-‍২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর

পদের নাম: ক্যাশিয়ার

পদের সংখ্যা: ০১টি

বেতন: ১০,২০০-‍২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর

পদের নাম: অফিস সহায়ক

পদের সংখ্যা: ১২টি

বেতন: ৮,২৫০-‍২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর

চাকরির ধরন: অস্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ ২২৩ টাকা এবং ৪ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

বয়সসীমা: ১ এপ্রিল ২০২৪ তারিখে প্রার্থীর বয়স উল্লিখিত সীমার মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই http://ptd.teletalk.com.bd // ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৭ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।


এই বিভাগের আরো খবর