মৌলভীবাজারে নতুন পুলিশ সুপারের সাথে জেলায় কর্মরত সাংবাদিকরে মত বিনিময়
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। এসময় তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্রজনতার উপরে হামলাকারী কেহই রেহাই পাবেনা, শুধু একটু সময় দিতে হবে।
আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সন্মেলন কক্ষে মত বিনিময় করেন সদ্য যোগদানকারী পুলিশ সুপার এম এ এইচ জাহাঙ্গীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) সুদশূন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মো: মহসিন, অতিরিক্ত পুলিশ সুপার। এসময় জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। নতুন পুলিশ সুপার এম এ এইচ জাহাঙ্গীর হোসেন তার বক্তব্যের শুরুতেই ৩৬ জুলাইয়ের আগে নিহত ও আহতদের প্রতি শোক জানান, এসময় কুলাউড়া সীমান্তে নিহত শিশু স্বর্ণা দাসের জন্য শোক প্রকাশ করেন। তিনি বলেন, বিভিন্নভাবে ছাত্র-জনতার আন্দোলনে যারা হামলা করে আন্দোলন নস্যাৎ করতে চেয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এমনকি তিনি বলেন, যে সাংবাদিকরাও এমন কর্মে জড়িত ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, জেলা পুলিশ তাদের কাজ শুরু করেছে, কয়েকদিনের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে উঠবে, পুলিশকে মানবিক পুলিশ হিসেবে গড়ে উঠার সহযোগীতাও চান তিনি। এসময় তিনি সাংবাদিকদের নানা প্রশ্নেরও উত্তর দেন। তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পর্যটন জেলাকে সর্বাত্মক গুরুত্ব দিয়ে কাজ করবে জেলা পুলিশ। তিনি বলেন, মাদক জেলায় একদিনে গড়ে উঠেনি, তবে তিনি সাংবাদিকদের সাথে নিয়ে জেলায় মাদক নিমূলে কাজ করবেন। তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন, যদি তাঁর কোনও অফিসার বা র্মী এই মাদকের সাথে যুক্ত তাকে তাকেও কঠোর হস্তে দমন করা হবে।
তিনি বলেন, পুলিশ আর আগেকার মতো কারও আঙ্গাবহ হয়ে কাজ না করে স্বাধীনভাবে কাজ করতে চায়, এতে সবাইকে সহযোগীতা করতে হবে। তিনি বলেন, এখনো পুরোদমে পুলিশ বাহিনীর ভয় কাটিয়ে উঠা সম্ভব হয়নি, সেখান থেকে বেরিয়ে আসতে সকলের সহযোগীতা চান। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী না থাকায় অনেকেই অনেক জায়গায় হামলা, ভাংচুর ও লুটপাট করেছে, তবে এখন আর সেটা করা সম্ভব হবেনা। তিনি জানান, জেলায় এপর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ১৯ টি মামলা দায়ের করা হয়েছে এবং এতে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, মামলার বিষয়ে শ্রীঘ্রই কাজ শুরু করা হবে।
উল্লেখ্য, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি সর্বশেষ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন -পিবিআইতে কর্মরত ছিলেন। তিনি ২০১৯ সালে তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক- পিপিএম (সেবা) লাভ করেন। তাদের জন্মস্থান কুষ্ঠিয়া জেলায়। পারিবারিক জীবনে তিনি তিন সন্তানের জনক।