সোমবার (২১ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে গণপরিবহন সংগঠনের নেতৃবৃন্দের সভার মাধ্যমে এই কর্মবিরতির ঘোষণা দেন মালিক শ্রমিক পরিবহনের নেতারা।
পরিবহন সংগঠনের নেতারা জানান, সিলেট লামাকাজি এম এ খান সেতুতে গত ৪০ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। সেতুর নির্মাণ ব্যয় ছিল মাত্র সাড়ে ৭ কোটি টাকা। দীর্ঘ ৪০ বছরে হাজার কোটি টাকা আদায় হলেও টোল থেকে রেহাই পাচ্ছে না পরিবহন শ্রমিকরা।
এ সময়, সেতুর টোল আদায় বন্ধ করা না হলে সিলেট বিভাগজুড়ে পরিবহন ধর্মঘটের ডাক দেয়ারও হুঁশিয়ারি দেন তারা।