বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

২০২৫ সালের হজের দুটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট / ৪১৫ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
২০২৫ সালের হজের দুটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়

২০২৫ সালের হজের দুটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়

২০২৫ সালের হজের দুটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। একটি প্যাকেজে খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং অন্যটিতে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।বুধবার (৩০ অক্টোবর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ ঘোষণা দেন। ধর্ম উপদেষ্টা বলেন, সরকারিভাবে সর্বনিম্ন খরচ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা, অপরটি পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা; বেসরকারিভাবে খরচ ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা, এজেন্সিগুলো একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর চলতি বছরের চেয়ে ১ লাখ ৫৯৮ টাকা কম খরচ হবে। উল্লেখ্য, আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।


এই বিভাগের আরো খবর