বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

ডেস্ক রিপোর্ট / ৯৩৪ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
সিলেট শনিবার সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

বিদ্যুৎ বিভাগের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বুধবার (৪ ডিসেম্বর) ৯ ঘণ্টা সিলেটের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের পর সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেছিন এ তথ্য জানান।

বিউবো সূত্রে জানা গেছে, সিলেটের ১১ কেভি বিমানবন্দর-২ ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় নগরের লাক্কাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীচড়া, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাট ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবোর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, জরুরি মেরামতকাজ শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তাঁরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।


এই বিভাগের আরো খবর