বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

চাকরি দিচ্ছে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ

ডেস্ক রিপোর্ট / ২২২৭ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
ইমাম/মুয়াজ্জিন পদে চাকরি

চাকরি দিচ্ছে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ

গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ, ডাকঘর: গোবিন্দগঞ্জ নয়া বাজার- ৩০৮৪, উপজেলা: ছাতক, জেলা: সুনামগঞ্জ-এর জন্য সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও

নীতিমালা- ২০২১ এবং সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শূন্যপদে (এমপিওভুক্ত) অধ্যক্ষ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- (স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি/সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ০৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি/সমমান ও ডিগ্রি কলেজের এমপিওভুক্ত অধ্যক্ষ অথবা এমপিওভুক্ত হিসেবে ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ/ উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ পদে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ মোট ১৫ (পনের) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষ পদে ৫ম গ্রেডে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ মোট ১৫ (পনের) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে), ল্যাব সহকারী (রসায়ন)- ১ জন, শিক্ষাগত যোগ্যতা- (বিজ্ঞান বিভাগে এস.এস.সি/সমমান ২য় বিভাগ), অফিস সহায়ক- ২ জন এবং নৈশ প্রহরী- ০১ জন, শিক্ষাগত যোগ্যতা- (জে.এস.সি/জে.ডি.সি/সমমান) নিয়োগ দেয়া হবে।

আগ্রহী প্রার্থীদেরকে অধ্যক্ষ পদে ১,৫০০/- টাকা, ল্যাব সহকারী (রসায়ন) পদে ১,০০০/- টাকা, অফিস সহায়ক ও নৈশ প্রহরী পদে ৫০০/- টাকা (অফেরতযোগ্য) পূবালী ব্যাংক পিএলসি থেকে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদনপত্র কলেজ গভর্নিং বডির সভাপতি বরাবর পৌঁছাতে হবে।

সভাপতি

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন

চাকরি দিচ্ছে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ


এই বিভাগের আরো খবর