
জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী জনতা মডেল উচ্চ বিদ্যালয় এর শূন্য পদে অফিস সহকারী কাম হিসাব সহকারী (০১) সরকারী
বিধি-অনুসরণ পূর্বক বর্ণিত শর্তসাপেক্ষে একজন কর্মচারী নিয়োগ করা হবে।
পদের নাম ও সংখ্যা
অফিস সহকারী কাম হিসাব সহকারী ০১ জন
নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম)
শিক্ষা বোর্ড হতে এইচ.এস.সি (ব্যবসায় শিক্ষা) সমমান। এইচ.এস.সি (ব্যবসায় শিক্ষা) সমমানসহ ০৬ (ছয়) মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে। সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক) টির বেশি ৩য় শ্রেনী/বিভাগ/ সমমান গ্রহণযোগ্য হবে না।
অভিজ্ঞতা ও চাকুরিতে প্রবেশের বয়স সীমা
অনূর্ধ্ব ৩৫ বছর (সমপদের ইনডেক্সধারীদের বয়সসীমা শিথিলযোগ্য)
জাতীয় বেতন ক্ষেল ও গ্রেড
গ্রেড-১৬ (৯,৩০০-২২,৯৪০/-)
শর্তাবলী
০১। আগ্রহী প্রার্থীগণকে আবেদনপত্র প্রয়োজনীয় ডকুমেন্টসহ আগামী ১২/০৪/২০২৫ খ্রিঃ বিকাল ০৪.০০ ঘটিকার মধ্যে প্রধান শিক্ষকের কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। বিলম্বে প্রাপ্ত দরখাস্ত গ্রহণযোগ্য হবে না। ০২। আবেদন পত্রের সঙ্গে ৫০০/- (পাঁচশত) টাকা মূল্যের পোস্টাল অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে। ০৩। আবেদনের সাথে ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি এবং অভিজ্ঞতার সনদ এর সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। ০৪। আবেদন প্রধান শিক্ষক এর বরাবর দাখিল করতে হবে। ০৫। অসম্পূর্ন আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদনে অসত্য তথ্য সন্নিবেশ করলে নিয়োগের যে কোন পর্যায়ে বা পরে তা চিহ্নিত হলে তার নিয়োগ বাতিলসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ০৬। এ নিয়োগ কার্যক্রম সরকারের নীতিমালা, বিধি এবং সর্বশেষ আদেশ অনুসারে হবে। ০৭। কর্তৃপক্ষ অনিবার্য কারণে নিয়োগ কার্যক্রম বাতিল/স্থগিত করতে পারবেন।
মোঃ আবদুল মালেক খান
প্রধান শিক্ষক
জনতা মডেল উচ্চ বিদ্যালয়, ধর্মপাশা, সুনামগঞ্জ।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন
