বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

টিলা ধসে গোলাপগঞ্জে একই পরিবারের চারজনের প্রাণহানী

ডেস্ক রিপোর্ট / ৫৫২ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১ জুন, ২০২৫
টিলা ধসে গোলাপগঞ্জে একই পরিবারের চারজনের প্রাণহানী

টিলা ধসে গোলাপগঞ্জে একই পরিবারের চারজনের প্রাণহানী

সিলেটের গোলাপগঞ্জে উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নে টিলাধ্বসে একই পরিবারের ৪জন নিহত হয়েছেন।রোববার (১ জুন) রাত আনুমানিক ৩টার দিকে বখক্তিয়ার ঘাট গ্রামে টিলা ধসে নিজ ঘরে মাটিচাপায় রিয়াজ উদ্দিন ও তার দুই সন্তানসহ সহধর্মিণী মাটি নিহত হয়েছেন।

উদ্ধার তৎপরতা চালাতে ফায়ারসার্ভিস এর একটি টিম উদ্ধার কার্যক্রম শুরু করেছে। পৌনে ৪টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান খলকুর রহমান ফায়ার সার্ভিস অফিসের সাথে উদ্ধার কাজে আসতে যোগাযোগ করছেন বলে জানা গেছে।

এদিকে ধারণা করা হচ্ছে চাপা পড়া ঘরের মধ্যে আরও সদস্যরা থাকতে পারেন এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে।বিষয়টি নিশ্চিত করে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ স্থানীয় এক গণমাধ্যমে জানান, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাটে টিলা ধ্বসে একই পরিবারের চারজন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ইতিমধ্যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।


এই বিভাগের আরো খবর