বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

চাকরি দিচ্ছে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ

ডেস্ক রিপোর্ট / ২২৫৫ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
সিটি করপোরেশনে নবম ও দশম গ্রেডে চাকরির সুযোগ

চাকরি দিচ্ছে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ

গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ, ডাকঘর: গোবিন্দগঞ্জ নয়া বাজার-৩০৮৪,উপজেলা: ছাতক, জেলা: সুনামগঞ্জ-এর জন্য সর্বশেষ জনবল কাঠামো ও এমপিওনীতিমালা- ২০২১ এবং সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শূন্যপদে (এমপিভুক্ত) অধ্যক্ষ পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। এস.এস.সি, এইচ.এস.সি ও স্নাতক পর্যায়ে একটি তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হইবে। উচ্চমাধ্যমিক এবং স্নাতক পর্যায়ে সাধারণ শিক্ষা পাঠদানকারী কোনো কলেজের অধ্যক্ষ/ উপাধ্যক্ষ/ ন্যূনতম সহকারী অধ্যাপকগণ (এমপিওভুক্ত) উল্লিখিত পদে আবেদন করিতে পারিবেন। আবেদনকারীকে স্নাতক পর্যায়ে ন্যূনতম ০৫ (পাঁচ) বৎসরসহ কলেজ পর্যায়ে শিক্ষক হিসেবে সর্বমোট ১৫ (পনের) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে।

আবেদনকারীকে অবশ্যই ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ হিসেবে ০৩ (তিন) বৎসর অথবা সহকারী অধ্যাপক হিসেবে ০৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে।

তবে উচ্চমাধ্যমিক কলেজ পর্যায়ে অধ্যক্ষ হিসেবে ৫ম গ্রেডে ০৩ (তিন) বৎসরের অভিজ্ঞতাসহ ১৫ (পনের) বৎসরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকিলে তাঁহারাও আবেদন করিতে পারিবেন। ল্যাব সহকারি (রসায়ন)- ১ জন শিক্ষাগত যোগ্যতা-(বিজ্ঞান বিভাগে এস.এস.সি/সমমান ২য় বিভাগ), অফিস সহায়ক-২ জন এবং নৈশ প্রহরী-০১ জন শিক্ষাগত যোগ্যতা- (জে.এস.সি/জে.ডি.সি/সমমান) নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদেরকে অধ্যক্ষ পদে ১,৫০০/- টাকা, ল্যাব সহকারি (রসায়ন) পদে ১,০০০/-টাকা, অফিস সহায়ক ও নৈশ প্রহরী পদে ৫০০/- টাকা (অফেরতযোগ্য) পূবালী ব্যাংক পিএলসি থেকে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদনপত্র কলেজ গভর্ণিং বডির সভাপতি বরাবর পৌঁছাতে হবে। পূর্বের আবেদনকারীর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

এড. আবুল কালাম

সভাপতি

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন

চাকরি দিচ্ছে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ


এই বিভাগের আরো খবর