বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সুনামগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম আটক

ডেস্ক রিপোর্ট / ৬৪৯ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
সুনামগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে উঠেছে সাজিদুর রহমান (৪০) নামের এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইসলামপুর জামে মসজিদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

পুলিশ জানায়, সকালে মসজিদের মক্তবে পড়তে গেলে শিশুটিকে নিজের কক্ষে ঝাড়ু দেয়ার জন্য পাঠান ইমাম সাজিদুর। পরে কক্ষে নিয়ে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি বাড়ি ফিরে জানালে শিশুটির পরিবার পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে আমাদের ফোর্স যায় এবং তৎক্ষনাৎ অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।


এই বিভাগের আরো খবর