চাকরি দিচ্ছে আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ
আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, জালালাবাদ আ/এ, সিলেট-৩১০০, সিলেট-এর জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ করা হবে।
একাদশ ও দ্বাদশ শ্রেণিতে আইসিটি বিষয়ে পাঠদানে সক্ষম, কম্পিউটারে পারদর্শী এবং সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবরে সরাসরি অথবা ডাকযোগে প্রেরণ করতে হবে।
বেতন আলোচনা সাপেক্ষে।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন, আমরা বিভিন্ন পত্রিকা সূত্র থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি আমরা কাউকে চাকরি দেই না অতএব ফোন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, ধন্যবাদ আপনার স্বপ্নের চাকরি পেতে সিলেটের চাকরির খবর ওয়েবসাইটে ভিজিট করুন।
