বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন

জৈন্তাপুরে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ রাস্তা নির্মাণকে কেন্দ্র করে হামলা  আহত ৭

প্রতিবেদক / ৪৭৪ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

জৈন্তাপুরে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ রাস্তা নির্মাণকে কেন্দ্র করে হামলা  আহত ৭

সিলেটের সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ডৌডিক গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা চপল দেব (পিতা: মৃত বতাই), সেফুল দেব (পিতা: রাজ কুমার দেব) ও নন্দ দেব (পিতা: মৃত জিতেন্দ্র দেব) অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের রাস্তার বরাদ্দের সময় তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াহিয়ার অনুরোধে এবং গ্রামবাসীর স্বার্থে তারা প্রায় ১৮ ডিসিমিল জমি রাস্তার জন্য প্রদান করেন।অভিযোগ অনুযায়ী, গত ১০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৩টার দিকে গ্রামের লোকজন গভীর ঘুমে থাকাকালে বিবাদীপক্ষ বহিরাগত ৭০/৮০ জন লোক এনে ফসলি জমি নষ্ট করে রাস্তা নির্মাণ করে। পরদিন ১১ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে বাদীপক্ষ বিষয়টি দেখতে পান এবং স্থানীয় মুরুব্বিদের অবহিত করেন।

মুরুব্বিদের পরামর্শে অবৈধভাবে নির্মিত রাস্তা অপসারণ করতে গেলে বিবাদীপক্ষ শতাধিক লোক নিয়ে হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং অন্তত ৭ জন আহত হন। আহতদের মধ্যে ৩ জন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন এবং ৪ জনকে Osmani Medical College Hospital-এ ভর্তি করা হয়। গুরুতর আহত ২ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হামলার সময় বাধা দিতে গেলে নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলীর ওপরও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর মডেল থানা-এর পুলিশ সদস্য ও সেনাবাহিনীর একটি টিম। এ ঘটনায় আলাই উদ্দীন, আজির উদ্দীন, আমির উদ্দীন, কামাল, জামাল, নাসির, বাহার (পিতা: আলাউদ্দিন আলাই), শুক্কুর, আলী হোসেন (পিতা: শওকত মিয়া), রহিম, বশির, এরশাদ, দিলালসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, বিবাদীপক্ষ দীর্ঘদিন ধরে বন বিভাগের জায়গা দখল করে বসবাস করছে এবং এলাকায় প্রভাব বিস্তার করছে। এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগের ভিত্তিতে ২০ জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর