ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একই পরিবারের ৪ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে ওমানের মোলাদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ওমানে বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার একই পরিবারের চার প্রবাসী ভাই।
নিহতরা হলেন- মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা উপজেলার লালানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বন্দারাজার পাড়া এলাকার আবদুল মজিদের সন্তান।জানা গেছে, কর্মস্থলে যাওয়ার সময় হঠাৎ গাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
পারিবারিক সুত্রে জানা গেছে, ওই পরিবারের ৫ ভাইয়ের মধ্যে ৪ ভাই ওমান প্রবাসী ছিলেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন এবং আগামী ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার উদ্দেশ্যে তারা কেনাকাটা করতে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে।
প্রবাসে একসাথে ৪ ভাইয়ের মৃত্যুতে পরিবার-স্বজনদের পাশাপাশি ওমানে থাকা বাংলাদেশি কমিউনিটিতেও নেমে এসেছে শোকের ছায়া।