মাদকমুক্ত আন্দোলন জৈন্তাপুর এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বাসস্ট্যান্ডে ১৫ জুলাই বিকেল ৪টায় ‘মাদকমুক্ত আন্দোলন জৈন্তাপুর’-এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি ফরহাদুজ্জামান ফাহাদ-এর সভাপতিত্বে এবং মোঃ ইসলাম উদ্দীন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুফতি সাঈদ আহমেদ জৈন্তাপুরী।
এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা মোজাম্মেল হেলালী, হাফিজ ফাহাদ সিদ্দিকী, বিএনপি নেতা আব্দুস শুক্কুর, শ্রমিকনেতা হরহুনা, রিকশাচালক সমিতির সভাপতি নুরুল ইসলাম, মাওলানা শাব্বির আহমেদ, এনাম আহমেদ, এনায়েত উল্লাহ সবুজ, মোখলেছুর রহমান, রেজোয়ান আহমেদ রিমাল, রুবেল আহমেদ, মাওলানা আল হেলাল, মোঃ জসিম উদ্দিন ও আসাদুজ্জামান।
বক্তারা বলেন, মাদক সমাজ, পরিবার ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। জৈন্তাপুরকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের কঠোর অভিযান, জন৷ প্রতিনিধিদের কার্যকর ভূমিকা এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ জৈন্তাপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।