জৈন্তাপুরের টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত
জৈন্তাপুর সীমান্তে পুশইন, চোরাচালান, মানব পাচার রোধ মাদক নির্মূলে টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুলাই বুধবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিশেষ সভার আয়োজন করে জৈন্তাপুর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়’র সভাপতিত্বে ও জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লার উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ মনিরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুলিশ পরিদর্শক চান মিয়া, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৩নং চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজু, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জৈন্তাপুর সীমান্ত ফাড়ির নায়েক সুবেদার সেকান্দর আলী, জৈন্তাপুর প্রেসক্লাবের সদস্য ফয়েজ আহমদ, মীর শোয়েব আহমদ, সাংবাদিক সাজ উদ্দিন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন, সদস্য এমএম রুহেল, সদস্য সাইফুল ইসলাম বাবু।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউপি সদস্য জালাল উদ্দিন, হারুনুর রশিদ সরকার, শওকত আলী, আলহাজ্ব বশির আহমদ, ফখরুল ইসলাম, গ্রাম পুলিশ উমর আলী, গোপেশ চন্দ্র দাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন জৈন্তাপুর উপজেলায় মাদক এবং চোরাচালান দিন দিন প্রকট আকার ধারন করেছে। এতে তেমনিভাবে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে ঠিক একইভাবে এই অঞ্চলের যুব সমাজ ধ্বংসের পথে। এ ভয়াবহতা থেকে উত্তোরনে সবাইকে এগিয়ে আসতে হবে, তবেই আমরা মাদকমুক্ত জৈন্তাপুর গড়ে তোলা সম্ভব।