মাদকমুক্ত আন্দোলন জৈন্তাপুর ও দরবস্ত ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন
মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে মাদকমুক্ত আন্দোলন জৈন্তাপুর-এর উদ্যোগে ৪নং দরবস্ত ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে আজ শুক্রবার রাত ৯টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত পিউরিয়ায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও সুধীজনের সর্বসম্মতিক্রমে দরবস্ত ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মাদকমুক্ত দরবস্ত ইউনিয়ন গড়ে তুলতে সর্বস্তরের জনগণ, বিশেষ করে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত ছিলেন-মাওলানা মুফতি সাঈদ আহমেদ জৈন্তাপুরী, মাওলানা মোজাম্মেল হেলালী, মাওলানা বদরুল ইসলাম, ফরহাদুজ্জামান ফাহাদ, হাফিজ ফাহাদ সিদ্দিকী, হাসান মোহাম্মদ বদরুল, মাওলানা আঃ মালিক, মাওলানা শাব্বির আহমেদ, রেজওয়ান আহমদ, মাওলানা সুলতান আহমদ, মাওলানা মোজাহিদুল ইসলাম, মাওলানা জয়নুল ইসলাম, বাবুর্চি আজাদুর রহমান, দিলদার হোসেন সেলিম, মোহাম্মদ কিবরিয়া, মোঃ ইয়াহইয়া, আজাদ আহমেদ, সবুজ আহমেদ, সেলিম আহমেদ, সাহেদ আহমদ, হোসাইন আহমদ, হাফিজ আব্দুল্লাহ, হাফিজ মাওলানা সেলিম আহমদ, মাওলানা আফতাব হোসাইন, আব্দুল করিম, , এবং মোঃ ইসলাম উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাদকমুক্ত আন্দোলন জৈন্তাপুর এর দরবস্ত ইউনিয়নের সর্বস্তরের জনগণকে মাদকবিরোধী এই সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
আগামী দিনে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি মাদকমুক্ত দরবস্ত ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।