সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

আগস্টেই বঙ্গোপসাগরে নিম্নচাপের শঙ্কা

ডেস্ক / ৩৮ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
আগস্টেই বঙ্গোপসাগরে নিম্নচাপের শঙ্কা

আগস্ট মাসে বঙ্গোপসাগরে একটি মৌসুমি নিম্নচাপে সৃষ্টি হতে পারে। একইসাথে মাসজুড়ে কয়েক দফা বজ্রঝড়ের পাশাপাশি দেশের কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

সম্প্রতি আগস্ট মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।পূর্বাভাসে বলা হয়েছে, আগস্টে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এসময় বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি লঘুচাপ মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া চলতি মাসে দেশের বিভিন্ন এলাকায় ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে আগস্টে দেশের দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। মাসটিতে এক থেকে দুটি বিচ্ছিন্ন মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এর মধ্যে মৃদু তাপপ্রবাহে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগস্টে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল সামগ্রিকভাবে বাড়তে পারে। মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।


এই বিভাগের আরো খবর