সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ডেস্ক / ১৭ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে পাসের হার ৬২.২৫ শতাংশ।সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ কার্যক্রম প্রকাশ করা হয়। সাধারণ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬৮ দশমিক ৫ শতাংশ, যা ২০২৫ সালে ছিল ৬৮ দশমিক ৪ শতাংশ। তবে সার্বিকভাবে পাসের হার কমেছে ৩ দশমিক ১৯ শতাংশ।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এ বোর্ড জিপিএ–৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।

বিদেশি মোট ৯টি কেন্দ্রে মোট ৪০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৩৫৪ জন (পাসের হার ৮৮.০৬%) এবং অকৃতকার্য হয়েছে ৪৮ জন। ১টি কেন্দ্রে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং ১টি কেন্দ্র থেকে কেউ পাস করতে পারেনি।

 


এই বিভাগের আরো খবর