মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

খাবারে খাসি না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর

ডেস্ক / ২৯৫ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
খাবারে খাসি না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর
Oplus_131072

বিয়ের খাবারের তালিকায় বরপক্ষের বিশেষ থালায় (খদর) খাসির মাংস না পেয়ে বিয়ে ভাঙলেন জাপান প্রবাসী বর জুনায়েদ। গত সোমবার (১৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

বর জুনায়েদ কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের উদ্দেশ্যে কনেবাড়িতে পৌঁছালে বরকে ফুল দিয়ে বরণ করা হয়। তবে ফুল বরণের আয়োজনেই অসন্তোষ প্রকাশ করে বিরূপ মন্তব্য শুরু করেন বর জুনায়েদ। পরবর্তীতে আত্মীয়-স্বজনের খাওয়া শেষে বরপক্ষের ঐতিহ্যবাহী ‘খদর’ বা বিশেষ থালায় খাবার পরিবেশন করা হয়। সেখানে খাসির মাংস না দেখে বেজায় চটে যান প্রবাসী এই বর। খাসি ছাড়া তিনি খাবার খাবেন না এবং বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন না বলে জেদ ধরে বসেন।

কনেপক্ষের লোকজন ও স্থানীয় মুরুব্বিরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। একপর্যায়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই বর একাই কনেবাড়ি ত্যাগ করেন।

এ বিষয়ে কনের বাবা শফিক মিয়া ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে জানান, খাসির দাবির কথা তাকে আগে থেকে জানানো হয়নি। জানালে তিনি অবশ্যই ব্যবস্থা করতেন। পরে অনুরোধ করা হলেও বর কোনো কথা শোনেননি।স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুচ্ছ একটি বিষয় নিয়ে বর যে আচরণ করেছেন তা অত্যন্ত দুঃখজনক এবং অস্বাভাবিক।


এই বিভাগের আরো খবর