বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

হঠাৎ নিষেধাজ্ঞা, সাজেকে আটকে পড়েছেন পাঁচশ’ পর্যটক

ডেস্ক রিপোর্ট / ৩৫০ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
হঠাৎ নিষেধাজ্ঞা, সাজেকে আটকে পড়েছেন পাঁচশ’ পর্যটক

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেয়ায় সাজেক পর্যটন কেন্দ্রে আটকে পড়েছেন পাঁচশ পর্যটক।

মঙ্গলবার সকালে দিকে খাগড়াছড়ি শহর থেকে পর্যটকরা সাজেক যান। রাতেই জেলা প্রশাসনের নোটিশে সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিতের নির্দেশনা জারি করা হয়।

গতকাল মঙ্গলবার সাজেক এলাকায় দুই আঞ্চলিক দলের মধ্যে গুলাগোলির ঘটনায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে এ নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকাক্তার জানান, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না হওয়া পর্ষন্ত সাজেক থেকে পর্যটকদের নিয়ে আসা সম্ভব হচ্ছে না।


এই বিভাগের আরো খবর