তিনি বলেছেন, ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসা আছে, বাজারও আছে—সবই আছে।’
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা সাখাওয়াত বলেন, ‘পুরো বিশ্ব থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয়। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশিরাও ভারতে যাবে না।’
তিনি বলেন, ‘আমাদের মধ্যে মেজরিটি-মাইনরিটি কোনো বিভাজন নেই। এখানে সব ধর্মের মানুষ বসবাস করছেন।’
কোনো ধরনের উসকানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়ে নৌ উপদেষ্টা বলেন, ‘আমরা ঐতিহাসিকভাবে এক আছি।’
এ সময় যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামসহ পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।