শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

তারুণ্যে সমাবেশ সফলে জগন্নাথপুরে প্রচার মিছিল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ৩৪৩ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
তারুণ্যে সমাবেশ সফলে জগন্নাথপুরে প্রচার মিছিল অনুষ্ঠিত

জগন্নাথপুরের তরুণ সমাজের উদ্যোগে তারুণ্যে সমাবেশ সফল করার লক্ষ্যে গত ১৯ মে সোমবার বিকালে জগন্নাথপুরে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

প্রচার মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা সৈয়দ তালহা আলম।

প্রচার মিছিলে জগন্নাথপুর জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ সহ তরুণ সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য তালহা আলম ১২ দলীয় জোটের মাধ্যমে বিএনপির সকল যুগপৎ আন্দোলনে সশরীরে ছিলেন এবং সুনামগঞ্জ ৩ আসনে জনতার চেয়ারম্যান নামে পরিচিত। তালহা আলম বলেন অতীতের যে কোনো সময়ের চেয়ে জমিয়তের মুফতি ওয়াককাস অংশ জগন্নথপুর-শান্তিগঞ্জে আরো অনেক বেশী শক্তিশালী।


এই বিভাগের আরো খবর