জগন্নাথপুর(সুনামগঞ্জ) জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ০৫জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা, জগন্নাথপুর উপজেলার মহিষাকোনা গ্রামের মোঃ আশ্বাব আলীর ছেলে ১। মোঃ শাহিনুর মিয়া @ শানুর মিয়া (৩৩), আঃ শহীদ এর ছেলে ২। মোঃ রুমন মিয়া(৩১) একই গ্রামের ৩। মোঃ নিজাম উদ্দিন(৪৪), ৪। মোঃ জমির আলী(৫৫), ৫। মোঃ আমির উদ্দিন(৩৭), সর্ব পিতা-মৃত আব্দুল শফিক @ পাইন্না মিয়া,
থানা সূত্র জানান, জগন্নাথপুর থানার (ওসি) (নিঃ) মোঃ রুহুল আমীন এর দিক-নির্দেশনায় এসআই(নিঃ)/মোহাম্মদ সাকিব হোসেন, এস আই(নিঃ)/নুর উদ্দিন আহমেদ এসআই(নিঃ)/শাহ আলম, এএসআই(নিঃ)/মোঃ জাহাঙ্গীর আলম মজুমদার, এএসআই/ভানু লাল রায়, এএসআই/আলী আকবর, এএসআই/কামাল উদ্দিন, এএসআই/এখলাছুর রহমান, এএসআই(নিঃ)/মোঃ সজীব মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামীদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদেরকে ১৮/০১/২০২৫ ইং পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।