মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

রাত ৯টায় ছাত্রসমাজের উদ্দেশে বক্তব্য দেবেন শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট / ২৪০ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
শেখ হাসিনা

গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় ছাত্রসমাজের উদ্দেশে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

প্রতিবেদেনে আরও বলা হয়, পরদিন বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় ‘দায়মুক্তি’ শিরোনামে অপর এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা।

এছাড়াও, আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে বলা হয়েছে, ৬ ফেব্রুয়ারি রাত ৯টায় ‘দায়মুক্তি’ শিরোনামে এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা। প্রথমদিকে বেশ কিছুদিন নীরব থাকলেও পরবর্তীতে বিভিন্ন জায়গার দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল যোগাযোগ রাখতে দেখা গেছে তাকে।


এই বিভাগের আরো খবর