বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খু ন

ডেস্ক রিপোর্ট / ৩১৭ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
সুনামগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খু ন

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে ভাতিজার ছুরিকাঘাতে আব্দুল গণি (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল গণি বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

নিহতের ছেলে খায়রুল ইসলাম বলেন, বুধবার বিকেল ৫টার দিকে ধোপাঘাটপুর গ্রামে তাদের বাড়ির সামনের সড়কে মাটি ভরাট কে কেন্দ্র করে তার বাবা আব্দুল গণি ও চাচাতো ভাই সোহেল (৩০) ও রুবেল মিয়ার (২৫) সঙ্গে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে রুবেল ও সোহেল উত্তেজিত হয়ে তার বাবা গণিকে ধারালো ছুরি দিয়ে গলায় ও হাতে আঘাত করে।

পরে স্থানীয়রা তার বাবা গণিকে উদ্ধার করে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গণিকে মৃত ঘোষণা করেন।


এই বিভাগের আরো খবর