বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭

ডেস্ক রিপোর্ট / ২৬০ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭

চট্টগ্রামের লোহাগাড়ায় আবারও বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।

বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহতদের সবাই মাইক্রােবাসের যাত্রী বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চুনতি এলাকায় বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত হন। এ ঘটনায় আহত হন ৬ জন।


এই বিভাগের আরো খবর