বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

৩ বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট / ১৯৬ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
৩ বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

দেশের তিনটি বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার (৬ এপ্রিল) আবহাওয়ার ৪৮ ঘণ্টার পূর্বাভাসের খবরে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ রোববার রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বিদ্যুৎ চমকাতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামীকাল সোমবার রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবারের পর বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


এই বিভাগের আরো খবর