চুয়াডাঙ্গার দর্শনা জয়নগরের পুলিশের ব্যারাক থেকে শামীম হোসেন (৩১) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৮টার দিকে নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শামীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হাশেম আলীর ছেলে । ছয় মাস আগে তিনি দর্শনা ইমিগ্রেশন বিভাগে যোগ দেন। নতুন ভবনের দ্বিতীয় তলায় তিনি একা একটি কক্ষে থাকতেন। সেই কক্ষ থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।
সহকর্মীরা জানান, শামীম হোসেন যোগদানের পর থেকেই গত ছয়মাস ধরে নতুন ইমিগ্রেশন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে বাস করে আসছেন। আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় কয়েকজন সহকর্মী খোঁজ নিতে গেলে শামীম হোসেনের ঝুলন্ত লাশ দেখতে পান।
জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।