বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

ডেস্ক রিপোর্ট / ৩৮৭ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
তিন বিভাগে বৃষ্টির আভাস

সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রোববার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তবে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


এই বিভাগের আরো খবর