রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে, ঘুমন্ত নারীর মৃত‌্যু

ডেস্ক রিপোর্ট / ২২৮ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে, ঘুমন্ত নারীর মৃত‌্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়লে ঘুমন্ত এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপ‌জেলার টেপিবাড়ী মোড় এলাকায এ দুর্ঘটনা ঘটে।

নিহত অবস্থায় রমেচা বেগম (৫৫) উপ‌জেলার টে‌পিবাড়ী এলাকার আব্দুল কদ্দুসের স্ত্রী।

স্থানীয়রা জানায়, ফজর নামাজ আদায় করে রমেচা বেগম ঘুমিয়ে পড়ে‌ছিলেন। এসময় তার স্বামী কদ্দুস নামাজ পড়তে পা‌শের মসজিদে চলে যান। এরমধ্যেই হঠাৎ জামালপুরগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গি‌য়ে রমেচার ঘ‌রে উঠে প‌ড়ে। এতেই তার মৃত‌্যু হয়।

প‌রে ট্রাক চালককে আটকে ক‌রে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিস‌কে খবর দেয়া হয়।

এ প্রসঙ্গে ভূঞাপুর থানার এসআই অনন্ত দাস বলেন, এ ঘটনায় চালকসহ ট্রাক আটক করা হ‌য়েছে।


এই বিভাগের আরো খবর