বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন

জৈন্তাপুরে নদী থেকে যুবকের লা শ উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ২৬৬ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৩ মে, ২০২৫
জৈন্তাপুরে নদী থেকে যুবকের লা শ উদ্ধার

জৈন্তাপুর উপজেলায় কাটাগাঙ নদী হতে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সামছুদ্দিন (৩২) উপজেলার নিজপাট হর্ণি নয়াগ্রাম এলাকার আব্দুস শাক্কুরের ছেলে।

শনিবার সকালে উপজেলার হর্ণী নয়াগ্রাম কাটাগাঙ নদীতে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত সামসুদ্দিন গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে নিঁখোজ ছিলেন। শনিবার সকাল ৯টার দিকে হর্ণী নয়াগ্রাম কাটাগাঙ নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখে স্হানীয়রা পুলিশকে খবর দেয় । পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের পারিবারিক সূত্রে জানানো হয়, সামছুদ্দিনের মৃগি রোগ ছিলো। গত শুক্রবার বিকেলে কাটাগাঙ নদী পার হয়ে তার চাচার বাড়ীতে গিয়েছিল সে। সেখানে আসরের ওয়াক্তে সে মৃগি রোগে আক্রান্ত হয়। সন্ধ্যার আগে সে সুস্থ হয়ে বাড়ীর দিকে রওয়ানা দিলে পথিমধ্যে নিঁখোজ হয় সে। পুলিশ আরো জানায় তার শরীলে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃগি রোগে আক্রান্ত হয়ে সে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। শনিবার দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।


এই বিভাগের আরো খবর