১৫ আগস্টে ক্যাম্পাসে দুর্নীতিবাজ জামালকে প্রতিরোধের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
ছাত্র- জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হলেও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) অবৈধ সরকারের নিয়োগ প্রাপ্ত দুর্নীতিবাজ ভিসি জামাল ও তার সহযোগীরা ক্যাম্পাস থেকে রাতের আঁধারে পালিয়ে গেলেও পদত্যাগ না করে ১৫ আগস্টকে সামনে রেখে নিজেদের সংগঠিত করার মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন দুর্নীতি বিরোধী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
বুধবার (১৪ আগস্ট) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে অবিলম্বে জামালের পদত্যাগ দাবি সহ যে কোন ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র, শিক্ষক , কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় তারা অভিযোগ করেন দুর্নীতি, স্বজনপ্রীতি ও আত্মীয় করনের মাস্টার মাইন্ড জামাল ক্যাম্পাস পার্শ্ববর্তী লোকজনকে টাকা দিয়ে ম্যানজ করে ১৫ আগস্ট ক্যাম্পাসে কর্মসূচি পালনের চেষ্টা করছে। কিন্তু তার এই প্রচেষ্টা মোকাবিলা করতে ছাত্র সমাজ প্রস্তুত।
এদিকে দুর্নীতি বিরোধী ছাত্র – জনতার আলটিমেটামে ইতোমধ্যে পদত্যাগ করেছেন অতিরিক্ত দায়িত্ব পালন করা ২৫ শিক্ষক – কর্মকর্তা। পদত্যাগকারীরা হলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. এম. এম. মাহবুব আলম, সহযোগী পরিচালক প্রফেসর ড. শামীমা নাসরিন, প্রক্টর প্রফেসর ড. সাদ উদ্দিন মাহফুজ , সহকারী প্রক্টর ড. পার্থ প্রতীম, মারুফাতুজ্জাহান , প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক ও হুমায়ুন রশীদ চৌধুরী হলের প্রভোস্ট প্রফেসর ড. জিতেন্দ্র নাথ অধীকারী , আব্দুস সামাদ আজাদ হলের প্রভোস্ট প্রফেসর ড. মীর মো.ইকবাল হাসান , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মুহাম্মদ আল মামুন , হযরত শাহপরান (র) হলের প্রভোস্ট প্রফেসর ড. মো.আব্দুল মালেক , শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. মু. আক্তারুজ্জামান , সুহাসিনী দাস হলের প্রভোস্ট ড. সাঈদা সুলতানা, শাহ এ এম এস কিবরিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. অনিমেষ চন্দ্র রায় , সহকারী প্রভোস্ট রাহুল ভট্টাচার্য , অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. মোশারফ হোসেন, সাউরেস পরিচালক প্রফেসর ড. মো. ছফি উল্লাহ ভূইয়া, আইসিটি সেলের পরিচালক ডা. মো. রফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত মো. কামাল হোসেন মোল্লা , জনসংযোগ দপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ছানোয়ার হোসেন , নিরাপত্তা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. আশরাফুল ইসলাম,নিরাপত্তা কর্মকর্তা ডা. আফরাদুল ইসলাম , ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মো. বাশির উদ্দীন,ভেটেরিনারিয়ান ডা. মো. মাহফুজুল হক প্রমুখ।