কলেজের অধ্যক্ষ ডা. আবদুল্লাহ আর মুজাহিদ খানের সভাপতিত্বে এবং প্রভাষক ডা. ফরহাদ তুহিনের সঞ্চালনায় সভায় প্রধান আলোচকের বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেন, সর্বাত্মকভাবে স্বাধীনতার স্বাদ রক্ষা করতে হবে। এই দেশ সবার। সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকতে হবে।
এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী এবং কলেজ গভর্নিং বডির সদস্য হাফিজ মাওলানা ডা. মিফতাহ উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্যে কয়েস লোদী বিগত দিনে দেশের স্বৈরতান্ত্রিক অবস্থার বর্ণনা দিয়ে এ থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এতে দোয়া পরিচালনা করেন জল্লারপার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মুফতি নূরুল হুদা।
সভায় কলেজ শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ডা. ইমদাদুল হক, অধ্যাপক ডা. এম এন আলী, প্রভাষক ডা. লবিবুর রহমান, প্রভাষক ডা. আবুল হাসান চৌধুরী, প্রভাষক ডা. শফিকুল ইসলাম, আমেনা আক্তার, প্রভাষক ডা. মুঈন উদ্দিন, প্রভাষক ডা. মোবারক হোসেন, প্রভাষক ডা. এম. এম. ইকবাল হোসেন, প্রভাষক ডা. মো. শফী উদ্দিন, প্রভাষক ডা. মো. শামীম আহমদ তালুকদার, প্রভাষক ডা. আবদুল্লাহ আল জাবেদ খান, কলেজের কোষাধ্যক্ষ ডা. আবু বকর চৌধুরী জাহান, মেডিকেল অফিসার ডা. বাবলী দেবী সিনহা, সংগঠকদের মধ্যে ডা. মোহাম্মদ গিয়াস উদ্দিন, ডা. আব্দুস সালাম মুন্ন। সার্বিক সহযোগিতায় ছিলেন কলেজের আমিনুল ইসলাম আলম, রাকিব, গুলজার প্রমুখ। এতে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, সুধী এবং চিকিৎসকরা উপস্থিত ছিলেন।