রোববার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খালেকমুখ বাজারে মোহনা আইডিয়াল একাডেমী আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহনা আইডিয়াল একাডেমীর সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রিন্সিপাল মোঃ জাহেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহমদ।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহমদ বলেন, তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাসের নামে এক ব্যাক্তি বন্ধনা করা শেখানো হয়েছে। প্রকৃত ইতিহাস থেকে দূরে রাখা হয়েছে। এখন সঠিক ইতিহাস জানাতে হবে। খেলাধুলা মাধ্যমে শারিরিক ও মানষিক বিকাশ ঘটে। তাই লেখাপাড়ার পাশাপশি নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- একাডেমীর পরিচালক হাফিজ ফয়ছল আহমদ, মোঃ মুক্তার আলী ও মোঃ সাহেদ আহমদ, সিলেট জেলা জেলা মৎসজীবি দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ ইসলাম উদ্দিন, সমাজ সেবক মোঃ ফটিক মিয়া, মোঃ মিজান আহমদ, আনহার আহমদ মারনুছ, শাহ জুনেদ, মোঃ লুকুছ মিয়া, জুনেদ আহমদ, মোঃ নুরুল ইসলাম, মোঃ খলিল আহমদ, আজাদ মিয়া প্রমূখ।