বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

প্রস্তুত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার

ডেস্ক রিপোর্ট / ৬৫৪ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
প্রস্তুত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার

আগামীকাল ৫৪তম মহান বিজয় দিবস। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে পৃথিবীর বুকে স্থান পায় একটি ভূখণ্ড। ৩০ লাখ মানুষের রক্তে রঞ্জিত হয়ে ওঠে বাংলার ভূমি। এতে অর্জিত হয় মাতৃভূমি বাংলাদেশ, পায় স্বাধীনতা। বাঙালি জাতি পায় লাল-সবুজের পতাকা। শত শত সন্তানহারা মায়ের আর্তনাদ ও হাজার হাজার মা-বোনের সম্ভ্রম হারিয়ে বিজয় নিশান ওঠে বাঙলার বুকে।

সেই সব আত্মদানকারী বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, প্রস্তুতি নিচ্ছে বাঙালি জাতি। শহীদ মিনার প্রাঙ্গণকে সাজিয়ে তোলা হয়েছে লাল-সবুজে আভায়। আগামীকাল বীর সন্তাদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে নামবে হাজারো মানুষের ঢল। তাই সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তাব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা।

সরেজমিনে দেখা যায়, শহীদ মিনার প্রাঙ্গণকে করা হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্ন। রং তুলির আঁচড় ও বাহারি ফুল ও সৌন্দর্যবর্ধনকারী গাছে আভায় তৈরি করা হয়েছে লাল-সবুজের পতাকা। মেঝেতে রং তুলির আঁচড়ে করে তুলা হয়েছে পরিপাটি। বিভিন্ন ফুলগাছি ছড়াছে মনোমুগ্ধকর সুবাস। এছাড়া লেক সংস্কার ও শহীদ মিনারের পাদদেশ থেকে চূড়া পর্যন্ত ধুয়ে-মুছে করা হয়ে পরিষ্কার। স্মৃতির মিনারের শহীদ বেদী শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে।

শনিবার দুপুরে গিয়ে দেখা যায়, শহিদ মিনার বেদিসহ আশপাশ জায়গা ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করছেন সিলেট সিটি করপোরেশনের কর্মীরা। বাইরে নিরাপত্তায় রয়েছেন পুলিশ সদস্যরা।

নির্দিষ্ট সময় থেকে সিলেটের বিভিন্ন প্রশাসন ও রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে শ্রদ্ধার পুষ্পস্তবক অর্পণ করা হবে। এর মাধ্যমে উদযাপন করা হবে মহান বিজয় দিবসকে। এছাড়া দিনভর সিলেটে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মহান বিজয় দিবসে সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারে সেজন্য নিশ্চিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের পক্ষ থেকে। লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিভিন্ন ইউনিট রাত থেকে শহিদ মিনার এলাকায় দায়িত্ব পালন করবে। এছাড়া দিনে ও রাতে শহিদ মিনার এলাকায় সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।

ড্রোন ক্যামেরার মাধ্যমেও শহীদ মিনার এলাকায় পুলিশ নজরদারি রাখবে বলে জানান মোহাম্মদ সাইফুল ইসলাম।


এই বিভাগের আরো খবর