মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমকে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর সম্মেলনে ড. ইউনূসের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১৭-২০ ডিসেম্বর মিসরে সরকারি সফর করবেন।প্রধান উপদেষ্টার সফর নিয়ে ইতোমধ্যেই প্রস্তুতি নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কায়রোর বাংলাদেশ দূতাবাস। ১৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত এর যোগদানের কথা রয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কায়রোতে অনুষ্ঠেয় উন্নয়নশীল আট দেশের জোট ডি-৮ এর একাদশ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত মিসরে সরকারি সফর করবেন।
সংবাদমাধ্যমটি বলছে, ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এই বৈঠকটি অনুষ্ঠিত হলে তা হবে উভয় নেতার মধ্যে দ্বিতীয় বৈঠক। তবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এখনো এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি।