বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত

ডেস্ক রিপোর্ট / ২৬৩ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
সুনামগঞ্জে অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত

‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এই স্লোগানে সুনামগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয়েছে।

 

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রসঙ্গে আলোচনা সভা ও দিন ব্যাপি অভিবাসী মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ওয়েলফেয়ার সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক, ব্রাকের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সভাপতিত্বে ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আওলাদ হোসেনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, আরও উপস্থিত সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা, সুনামগঞ্জ কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো.আব্দুর রব।

 

অনুষ্ঠানে বৈধ উপায়ে বিদেশ গিয়ে রেমিটেন্স উপার্জন করায় মো.সফির উদ্দিন ও মনোয়ারা বেগমকে রেমিটেন্স যোদ্ধা হিসাবে ও জেলা সর্বোচ্চ রেমিটেন্স সংগ্রহকারী প্রতিষ্ঠান হিসেবে ইসলামী ব্যাংকের সম্মাননা প্রদান করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস।

 

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস অভিবাসী মেলা পরিদর্শন করেন অতিথিরা।

 

মেলা স্টল নিয়ে অংশগ্রহণ করে প্রবাসী কল্যাণ ব্যাংক, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা কর্মসংস্হান ও জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ওয়েলফেয়ার সেন্টার, আঞ্চলিক পাসপোর্ট অফিস, ব্রাক, ইসলামি ব্যান্ক বাংলাদেশ পিএলসি, তালহা ইন্টারনেশনাল লি. ও মেসার্স আরাকান ইন্টারনেশনাল ট্রাভেলস।


এই বিভাগের আরো খবর